আসন্ন দুর্গাপূজা উদযাপনে মেহেরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে

0

মেহেরপুর প্রতিনিধি :

আসন্ন শারদীয় দূর্গা পূজা সুষ্ঠ, সুন্দরভাবে ও উৎসব মূখর পরিবেশে উদযাপন করার লক্ষ্যে মেহেরপুরের গাংনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত সভায় গাংনী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এসআই গোলাম সরোয়ার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তামান্না ইয়াসমিন, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, উপজেলা জামায়াতের সেক্রেটারী জাহাঙ্গীর আলম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আশোক চন্দ্র বিশ্বাস। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার পূজা সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনায় বলা হয় আগামী ১০ অক্টোবর মহালয়ার মাধ্যমে আরম্ভ হয়ে ২১শে অক্টোবর বিজয়া দশমীর মাধ্যদিয়ে পূজা সমাপ্ত হবে এই পূজা চলাকালীন সকল ধর্মের মানুষদের সহযোগিতা প্রত্যাশা করেন। এবছর গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে মোট ১৯ টি পূজা মন্ডপে দূর্গা পূজার আয়োজন করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ