জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে  মেহেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মেহেরপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মেহেরপুর প্রতিনিধি:

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মেহেরপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে জেলা প্রশাসক শিল্পী রানী রায়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। সভাটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকির আহমেদ।

আলোচনা সভায় বক্তব্য দেন ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল হান্নান, মেহেরপুর বিআরটিএর মোটরযান পরিদর্শক সাইদুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক আলমগীর হোসেন এবং জেলা ট্রাক, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম আকিব।

এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নওরীন ইসলাম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, যাত্রী, পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এই বিভাগের আরও সংবাদ