জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৪ তম জন্ম বার্ষিকী পালন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাসের
সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম। সভায় “অগ্নিবীনার শতবর্ষ: বঙ্গবন্ধু চেতনার শানিত রূপ” প্রতিপাদ্যের উপর একটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রফেসর হাসানুজ্জামান মালেক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনা সভায় অন্যদের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম। পরে শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়