পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ১৫ নির্মাণশ্রমিক আহত
সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে অন্তত ১৫ নির্মাণশ্রমিক আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানী ঢাকার অদূরে সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে অন্তত ১৫ নির্মাণশ্রমিক আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, নির্মাণাধীন ভবনের ১০ তলা ছাদের অংশ ধসে পড়েছে। এতে অন্তত ১৫ জন নির্মাণ শ্রমিক আহত হন।