পরিত্যাক্ত ব্যাগে মিলল ৭০ লাখ টাকার স্বর্ণ

মাঠে পড়ে থাকা একটি ব্যাগে পাওয়া গেল ছয়টি সোনার বার। যার বর্তমান বাজার মূল্য ৭০ লাখ টাকা।

8

নিউজ ডেস্ক: সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে যশোরের চৌগাছার থানার মাসিলা সীমান্তের একটি মাঠ থেকে সোনার বার ভর্তি ব্যাগটি উদ্ধার করে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)।

এসময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল বলেন, সোনার একটি চালান ভারতে পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। অভিযানে মাসিলা সীমান্তের ৩৯ নম্বর পিলারের কাছে মাঠের মধ্যে একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগ তল্লাশি করে ছয়টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ৭০০ গ্রাম। এর বাজার মূল্য ৭০ লাখ টাকা। উদ্ধার করা সোনা চৌগাছা থানার মাধ্যমে ট্রেজারিতে জমা করা হবে।

বিনি২৪

এই বিভাগের আরও সংবাদ