মেহেরপুরের গাংনীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ
আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচার ও আগামি নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ী করার বার্তা দিয়ে মেহেরপুরের গাংনীতে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুরের গাংনীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ
মেহেরপুর প্রতিনিধি (০১/১০/২৩):
আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচার ও আগামি নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ী করার বার্তা দিয়ে মেহেরপুরের গাংনীতে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে বাস স্ট্যান্ডে আয়োজিত এ সমাবেশে এলাকার বিপুল সংখ্যক নারী অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বক্তব্য রাখেন পৌর যুবলীগ সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা সাহিদুজ্জামান সিপুসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যহত রাখা ও স্মার্ট বাংলাদেশ বির্নিমানে আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ী করার আহবান জানান বক্তারা।