তুহিন ইসলাম মেহেরপুর
মেহেরপুরের গাংনীর ভাপটাড়া নওয়াপাড়া (বিএন) কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন মেহেরপুর-গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। সোমবার বেলা ১১ টার দিকে ৮০লাখ ৪০ হাজার টাকা ব্যায়ে নির্মিত একাডেমিক ভবনটির উদ্বোধন করেন তিনি।
এ সম্পর্কিত সংবাদ
উদ্বোধনী শেষে কলেজ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাক আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক, সাহারবাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি তৌহিদ মুর্শেদ অতুল।
গাংনী পৌর যুব লীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, শিক্ষা প্রকৌশলী আতিকুর রহমান, কাথুলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলজার হোসনে, সাহারবাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকরাম আলী, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেয়।