মেহেরপুরের রশিকপুরে ভৈরব নদী রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে মতবিনিময় সভা ও মানববন্ধন

নদী দূষণ বন্ধ, পরিবেশ সংরক্ষণ ও ভৈরব নদীর স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে সোচ্চার স্থানীয় বাসিন্দারা মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুর ভৈরব নদীপাড়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর প্রতিনিধি : নদী দূষণ বন্ধ, পরিবেশ সংরক্ষণ ও ভৈরব নদীর স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে সোচ্চার স্থানীয় বাসিন্দারা
মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুর ভৈরব নদীপাড়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় ভৈরব নদীর পরিবেশ রক্ষা, নদী দূষণ প্রতিরোধ এবং নদীর স্বাভাবিক প্রবাহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে করণীয় বিষয়ে আলোচনা করা হয়
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক মাজেদ খান। স্বাগত বক্তব্য রাখেন সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মইন-উল আলম, তিনি পরিবেশ সংরক্ষণ, ভৈরব নদীর দূষণ প্রতিরোধ এবং নদী রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন ও সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের মুজিবনগর উপজেলা সভাপতি ওয়াজেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের মুজিবনগর উপজেলা সহসভাপতি বুলবুল আহমেদ, মুজিবনগরের ওয়াইপিএজি (YPAG) কো-অর্ডিনেটর মো. রিয়াজ শেখ, মিয়া মনসুর একাডেমির শিক্ষক মহব্বত আলী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. রোকনুজ্জামান বকুল এবং বীর মুক্তিযোদ্ধা মো. আমজাদ হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন মোনাখালী ইউনিয়ন পরিষদের সদস্য মো. সিরাজুল ইসলামসহ স্থানীয় সমাজসেবক, রাজনীতিবিদ, শিক্ষক, কৃষক এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সভায় বক্তারা বলেন, নদী আমাদের পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। নদী দূষণের ফলে শুধু জলজ প্রাণী ও উদ্ভিদই ক্ষতিগ্রস্ত হয় না, এর বিরূপ প্রভাব পড়ে কৃষি, জনস্বাস্থ্য ও স্থানীয় মানুষের জীবনযাত্রার ওপর। তাই ভৈরব নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মতবিনিময় সভা শেষে ভৈরব নদী রক্ষা, নদী দূষণ বন্ধ এবং পরিবেশ সংরক্ষণের দাবিতে রশিকপুর স্লুইজগেটের নদীপাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা ‘ভৈরব নদী বাঁচাও’, ‘নদী দূষণ বন্ধ করো’ এবং ‘পরিবেশ রক্ষা করো’সহ বিভিন্ন স্লোগান দেন।

এই বিভাগের আরও সংবাদ