মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

”সার্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্যে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা” এই প্রতিপাদ্যে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবার উদ্যোগে প্রবীন দিবস পালিত হয়েছে।

38
মেহেরপুর প্রতিনিধিঃ
”সার্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্যে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা” এই প্রতিপাদ্যে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবার উদ্যোগে প্রবীন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ  রবিবার সকালে মেহেরপুর  জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে  স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শামীম হোসেনের নেতৃত্বে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি ঐ চত্বরেই কোন দিক প্রদক্ষিণ ছাড়াই শেষ হয় ।   র‍্যালিতে আরও  উপস্থিত ছিলেন প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আবুল কালাম, প্রবীন হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক প্রকৌশলী নুরুল ইসলাম, সদস্য আব্দুর রহমান, আব্দুল মজিদ, দেলোয়ার হোসেন সহ আরও অনেক।
এই বিভাগের আরও সংবাদ