মেহেরপুরে কৃষকের জমির ধান কেটে দিল স্বেচ্ছাসেবক লীগ

মেহেরপুরে কৃষকের জমির ধান কেটে দিলো স্বেচ্ছাসেবকলীগ

9

মেহেরপুরে কৃষকের জমির ধান কেটে দিলো স্বেচ্ছাসেবকলীগ। আজ সকালে সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নে এক কৃষকের দেড় বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিল জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব বারিকুল ইসলাম লিজন , সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সানোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য রাশেদুল হাসান সদস্য রিংকু মাহমুদ সহ স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতা কর্মীরা। সকাল আটটার দিকে গোভীপুর গ্রামের কৃষক জয়নাল আবেদীন এর জমির ধান কাটা শুরু করা হয়। দিনভর ধান মাড়াই করে ঘরে তুলে দেওয়া পর্যন্ত কাজ চলবে বলে জানান স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ। এছাড়াও জেলার অসহায় কৃষকদের ধান কাটা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা। তীব্র শ্রমিক সংকটে এমন কর্মসূচি কমাবে কৃষকের উৎপাদন খরচ।

এই বিভাগের আরও সংবাদ