মেহেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যে মেহেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জেলা প্রশাসন। ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

মেহেরপুর প্রতিনিধি:
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যে মেহেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জেলা প্রশাসন। ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা আড়াইটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
শোভাযাত্রায় অংশ নেন জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এই বিভাগের আরও সংবাদ