মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস পালিত
মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস পালিত
মেহেরপুরে নানা আয়োাজনের মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে আজ সোমবার সকাল ৯ ঘটিকার সময় মেহেরপুর পুরাতন বাসস্ট্যান্ডের সামনে থেকে মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে একটি মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনর নেতৃত্ব একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র্যালীতে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান সহ শ্রমিক ইউনিয়নের সদস্যরা অংশ নেয়। এছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠন আলাদা আলাদা র্যালী ও আলোচনা সভা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।