মেহেরপুরে পালিত হচ্ছে দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচি

কোন  অপ্রিতীকর ঘটনা ছাড়াই মেহেরপুরে পালিত হচ্ছে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন  ।

12

ডেস্ক নিউজ: কোন  অপ্রিতীকর ঘটনা ছাড়াই মেহেরপুরে পালিত হচ্ছে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন  । এবারের ডাকা অবরোধের আজ  সকাল থেকেই আন্তজেলা ও দুরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি। ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। যাত্রীদের অটোরিক্সা, স্যালোইঞ্জিন চালিত অবৈধ যান নছিমন, করিমন, আলগামনের উপরই একমাত্র ভরসা। এ কারণে নির্দ্দিষ্ট সময়ের মধ্য যথাস্থানে যেতে পারছেনা সাধারণ মানুষ। এতে ক্ষোভ প্রকাশ করছেন তারা। এদিকে সকাল থেকেই বিএনপি ও জাময়াতের কোন কর্মীকেই মাঠে দেখা যায়নি। আইনশৃংখলা বাহীনির সদস্যদের মোড়ে মোড়ে অবস্থান নিতে দেখা গেছে।

এই বিভাগের আরও সংবাদ