মেহেরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন
মেহেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে
মেহেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণ প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লিউজা- উল জান্নাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন। সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রাফির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আ হাসেম।
বক্তব্য রাখেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা বশির।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খামারী তারিকুল ইসলাম।প্রদর্শনীতে মেহেরপুর জেলার বিভিন্ন স্থান থেকে গবাদি পশু নিয়ে আসা হয়।