মেহেরপুরে বিএনপির বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

দেশে অসনিয় লোডশেডিং ও বিদ্যুৎখাতে দূর্ণীতির প্রতিবাদ জানিয়ে মেহেরপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি

11

দেশে অসনিয় লোডশেডিং ও বিদ্যুৎখাতে দূর্ণীতির প্রতিবাদ জানিয়ে মেহেরপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। আজ বেলা সাড়ে ১১ টার দিকে শহরের বোসপাড়াস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন সাবেক এমপি ও জেলা বএিনপির সভাপতি মাসুদ অরুণ। জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর  সহ বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় মাসুদ অরুণ বলেন, দেশে সর্বচ্চ পরিমান বিদ্যুৎ উৎপাদন হয়। অথচ আমরা বিদ্যুৎ পায়না। বিদ্যুৎ একবার বেড়াতে আসলে আর দেখা মেলেনা। তাহলে সরকারের এতো টাকা যায় কোথায়।
পরে ওজেপাডিকোর নির্বাহী প্রকৌশলী ববরাবর তারা স্মারকলিপি প্রদান করেন।

এই বিভাগের আরও সংবাদ