মেহেরপুরে শিশু ধর্ষণের দায়ে প্রতিবেশীর যাবজ্জীবন কারাদণ্ড
শিশুকে ধর্ষণের দায়ে মেহেরপুরে প্রতিবেশী মোশাররফ হোসেনকে (৫২) যাবজ্জীবন কারাদণ্ড প্রদাণ করেছে আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মেহেরপুরে শিশু ধর্ষণের দায়ে প্রতিবেশীর যাবজ্জীবন কারাদণ্ড
মেহেরপুর প্রতিনিধি-
শিশুকে ধর্ষণের দায়ে মেহেরপুরে প্রতিবেশী মোশাররফ হোসেনকে (৫২) যাবজ্জীবন কারাদণ্ড প্রদাণ করেছে আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামী সদর উপজেলার গোভিপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
আজ রবিবার (দুপুরে মেহেরপুরের নারী ও শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ তাজুল ইসলাম এ দণ্ডাদেশ প্রদাণ করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ৮ এপ্রিল দুপুরে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে শিশুটির মা, বোন ও নানি বাড়ি থেকে বের হয়ে মেহেরপুর পৌর শহরের একটি ব্যাংকে টাকা জমা দিতে যান। এ সময় ৯ম শ্রেণিতে পড়া শিক্ষার্থী বাড়িতে অবস্থান করছিলো। এই সুযোগে প্রতিবেশী মোশাররফ ঐ বাড়িতে প্রবেশ করেন। পরে শিশুটিকে শিশুটিকে ধর্ষণ করে মোশারফ।
শিশুটির মা বাড়ি ফিরলে সে ঘটনাটি তাঁকে খুলে বলে। ঘটনার দুই দিন পর ১০ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মোশাররফ হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন।
সদর থানার এস.আই মাহাতাব উদ্দীন ৭মাস পর ২০২৫ সালের ৩০ নভেম্বর মোশারফকে দোষী সাব্যস্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলার তদন্ত শেষে আদালতে বিচারিক কার্যক্রম শুরু হয়। বিচার চলাকালে ১২ জন সাক্ষ্যি তাদের সাক্ষ্য প্রদাণ করেন।
শিশুটিকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক মোশাররফ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে তাকে আরও এক বছরের কারাদণ্ড প্রদানের নির্দেশ দেয় আদালত।
মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন মোস্তাফিজুর রহমান। আসামিপক্ষের আইনজীবী ছিলেন মিয়াজান আলী ও মাহাতাব হোসেন।