মেহেরপুরে সার ডিলার নিয়োগে অস্বচ্ছতার অভিযোগে মানববন্ধন
মেহেরপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা বারোটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানবন্ধন অনুষ্ঠিত হয়। নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি শামসুল খান।
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা বারোটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানবন্ধন অনুষ্ঠিত হয়। নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি শামসুল খান। আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার তৌফিকুল ইসলাম, ব্যবসায়ী নেতা আজমাইন হোসেন, আবুল কালাম, নুর রহমান সহ সংগঠনটির স্বেচ্ছাসেবকরা। বক্তব্যে অংশগ্রহণকারীরা জানান তড়িঘড়ি করে দলীয়করণের মাধ্যমে তালিকা প্রেরণ করা হয়েছে। জেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রমে ক্ষুব্ধ তারা।