মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামে সেনা অভিযানে এক’টি ভারতীয় ওয়ান শুটারগান, ৫২ রাউন্ড গুলি ও ১২ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে সেনাবাহিনী।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে—রাধাকান্তপুর গ্রামের কবরস্থানে একটি ডাকাতদল নাশকতা ও ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পাওয়ার পর মেজর ফজলে রাব্বির নেতৃত্বে সেনা সদস্যরা দ্রুত সেখানে পৌঁছায়।
সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যা’য়।
এ সম্পর্কিত সংবাদ
পরে ঘটনাস্থল তল্লাশি করে ১টি ভারতীয় ওয়ান শুটার পিস্তল, ৩৩ রাউন্ড ০.২২ মিমি গুলি, ৭ রাউন্ড ১২ গেজ গুলি এবং ১৮টি ব্যবহৃত ১২ গেজ গুলির খোসা উদ্ধার করা হ’য়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে এক’টি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।