মেহেরপুরে স্থানীয় সরকার দিবস পালন
মেহেরপুরে স্থানীয় সরকার দিবস পালন
মেহেরপুরে স্থানীয় সরকার দিবস পালন
মেহেরপুর (১৮-০৯-২৩): ‘ সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’ প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে স্থানীয় সরকার দিবস। এ উপলক্ষে আজ সকাল ১১ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে একটি রেলি বের করা হয়। নেতৃত্ব দেন জেলা প্রশাসক শামীম হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, টিটিসির অধ্যক্ষ আরিফ হোসেন সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। র্যালিটি শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। রেলিতে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।