মেহেরপুরে স্মার্ট কর্নার উদ্বোধন
বাংলাদেশ আওয়ামী লীগ মেহেরপুর জেলা শাখা স্মার্ট কার্যালয়ের উদ্বোধন করছেন
বাংলাদেশ আওয়ামী লীগ মেহেরপুর জেলা শাখা স্মার্ট কার্যালয়ের উদ্বোধন করছেন বাংলাদেশ আওয়ামী লীগের ৫ ই জানুয়ারী ২০২৩ নির্বাচনী কমিটির কো-চেয়ারম্যান ও স্মার্ট বাংলাদেশ তরুণ্যেদের সাধারণ সম্পাদক, সাবেক ২০২৩তম মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার। আজ সকালে উদ্বোধনী শেষে মেহেরপুর শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুমে আলোচনায় অংশ নেন ঢাকা থেকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বক্তব্য রাখেন কবির বিন আনোয়ার, মেহরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, প্রমুখ। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ বর্তমান বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।