মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নিল শতশত শিক্ষার্থী।

78

নিউজ ডেস্ক : মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিরোধী দলের হরতাল অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষাজীবন বিঘ্নিত ও শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি কলেজ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুলকার নাইন বায়জিদ,ছহিউদ্দীন ডিগ্রি কলেজ শাখা ছাত্র লীগের নেতা এস এম রাতুল,মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইমাম হোসেন ইমন প্রমূখ। এর আগে হরতাল অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণের অগ্রযাত্রা রোধ, শিক্ষাজীবন বিঘ্নিত ও শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীল সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সরকারি কলেজ চত্বর থেকে শুরু করে কলেজ মোড় ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।

এই বিভাগের আরও সংবাদ