মেহেরপুর জেনারেল হাসপাতাল‌ পরিচ্ছন্নতা অভিযানে  স্প্রে মেশিন কাঁধে তুলে নিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক।

মেহেরপুর জেনারেল হাসপাতাল‌ পরিচ্ছন্নতা অভিযানে  স্প্রে মেশিন কাঁধে তুলে নিলেন জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক। আজ সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান চালান জেলা বিএনপি নেতৃবৃন্দ।

মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুর জেনারেল হাসপাতাল‌ পরিচ্ছন্নতা অভিযানে  স্প্রে মেশিন কাঁধে তুলে নিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক। আজ সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান চালান জেলা বিএনপি নেতৃবৃন্দ। নেতৃত্ব দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ড্রেন, আবর্জনার স্তুপ, আগাছা, ঝোপঝাড় পরিষ্কার করা হয়। মশার উপদ্রব কমাতে মশক নিধন ওষুধ  স্প্রে করা হয়। এছাড়াও হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের প্রবেশ মুখে পাপোশ,  পানির কল, ডাস্টবিন, বদনা, পরিষ্কারের সরঞ্জামাদি ও ফিনাইল প্রদান করা হয়। অভিযানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক লিটন, পৌর বিএনপি দুই নাম্বার ওয়ার্ড সভাপতি শামসুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি ইয়ারুল ইসলাম সহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। স্বেচ্ছাস্রমে হাসপাতাল পরিষ্কার হওয়াতে খুশি আগত রোগী ও তাদের স্বজনরা
এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের সকল অনিয়ম রুখতে ও রোগীদের সেবা নিশ্চিত করতে জেলা বিএনপির এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান নেতৃবৃন্দ।
এই বিভাগের আরও সংবাদ