মেহেরপুর বিশ্ব পরিবেশ দিবস পালিত

গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি' - বন অধিদপ্তরের এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে দিনব্যাপী বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো মেহেরপুর বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ পালন করেছে

315

গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ – বন অধিদপ্তরের এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে দিনব্যাপী বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো মেহেরপুর বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ পালন করেছে।  দিবস টিকে ঘিরে দিন ব্যাপী নানান কর্মসূচি হাতে নেয় প্রতিষ্ঠানটি। সকালে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে গড়ে তোলা ‘ঔষধি বাগান’ এ বৃক্ষরোপণ করেন মেহেরপুর জেলা পুলিশের  সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা মহোদয়। এ সময় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো মেহেরপুর রিজিয়ন এর সম্মানিত রিজিয়নাল লিফ ম্যানেজার জনাব সাজ্জাদ আহমেদ তালুকদার ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। তারপর মেহেরপুর সদর থানায় ঔষধি বাগানে একটি বারি-৪ আম বৃক্ষরোপণ করেন জেলার সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় থানা প্রাঙ্গনে ৬০টি বিভিন্ন জাতের আমের চারা রোপণের ব্যাপারে কথা বলেন। পরবর্তীতে ‘বনায়ন’ নার্সারি উদ্বোধন করা হয়।  এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মানিত উপ পরিচালক জনাব শঙ্কর কুমার মজুমদার,  জেলা প্রশিক্ষণ অফিসার জনাব মোঃ সামছুল আলম এবং কৃষি বিপণন অধিদপ্তরের কৃষি বিপণন কর্মকর্তা জনাব আব্দুর রাজ্জাক। প্রতিবছরের ন্যায় এবারও নার্সারিতে বিভিন্ন জাতের তিন লাখ পনের হাজার চারা বিতরণের জন্য তৈরি করা হয়েছে। যা বিনামূল্যে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান,  শিক্ষা প্রতিষ্ঠান, সংস্থা, এন জি ও এবং  চাষীদের মধ্যে বিতরণ করা হবে। পরবর্তীতে  ব্রিটিশ আমেরিকান টোব্যাকো মেহেরপুর এর অফিসের স্টলে ২০২৩ সালের বিনামূল্যে চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এসময় অতিথিরা চাষীদের মাঝে ফলজ-বনজ-ওসধি সহ ৫ টি গাছের চারা বিতরণ করেন। সেখানে পরিবেশের ভারসাম্য রক্ষায় বক্তারা গাছ লাগানোর ব্যাপারে গুরুত্ব আরোপ সহ  ব্রিটিশ আমেরিকান টোব্যাকো মেহেরপুর রিজিয়নের গৃহীত বিভিন্ন কর্মসূচীর প্রশংসা করেন।

এই বিভাগের আরও সংবাদ