মেহেরপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের একটি মাঠ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

11

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের একটি মাঠ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার লাশটি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।
মেহেরপুর মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, মহাজনপুর গ্রামের রাজ্জাকের ইটভাটার গমক্ষেতে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে মাঠে কর্মরত শ্রমিকরা। পরে ঐ এলাকার ইউপি সদস্য কালু মিয়া পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে যায় মুজিবনগর থানা পুলিশের একটি দল। গমক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের গলায় ও কপালের উপরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গলায় ফাস দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত লাশের কোন পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা ক্ষতিয়ে দেখছে পুলিশ। এর সাথে জড়িতদের খুজে বের করার চেষ্টাও চলছে।
লাশটি ময়তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।

 

এই বিভাগের আরও সংবাদ