মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন, উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন বর্তমান সরকার শিক্ষা কে নিয়ে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। নারী শিক্ষায় এগিয়ে যাবে বাংলাদেশ।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন বর্তমান সরকার শিক্ষা কে নিয়ে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। নারী শিক্ষায় এগিয়ে যাবে বাংলাদেশ। শিখা ক্ষেত্রে বর্তমান সরকার সর্বোচ্চ বাজেট দিয়েছে। তিনি আরো বলেন শিক্ষাই জাতির মেরুদন্ড যে জাতি বেশি শিক্ষিত সে জাতি পৃথিবীর বুকে মাথা মাথা উঁচু করে দাড়িয়েছে।বর্তমান সরকার শিক্ষাকে নিয়ে ব্যাপক কাজ করছে। মেহেরপুর মহিলা সরকারি কলেজ প্রাঙ্গনে আজ সকালে প্রথম বর্ষের ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানে এ কথাগুলো বলেন। কলেজের অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন,শিক্ষক মন্ডলী সহ ছাত্র-ছাত্রী অভিভাবকরা । আলোচনা সভার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।