বেসরকারি কৃষি ও মৎস্য ডিপ্লোমা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন দাবি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ কৃষি ও মৎস্য ডিপ্লোমা অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে দেশের বেসরকারি কৃষি ও মৎস্য ডিপ্লোমা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন দাবি ও সমস্যা নিয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

26

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ কৃষি ও মৎস্য ডিপ্লোমা অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে দেশের বেসরকারি কৃষি ও মৎস্য ডিপ্লোমা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন দাবি ও সমস্যা নিয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

অ্যাসোসিয়েশনের সভাপতি, মহাসচিব, সিনিয়র সহ-সভাপতি এবং বিভিন্ন বেসরকারি কৃষি ও মৎস্য ডিপ্লোমা প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষবৃন্দ এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সচিব, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (কৃষি) এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), পরিচালক ও উপপরিচালক (ডিডি)-এর সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় বেসরকারি কৃষি ও মৎস্য ডিপ্লোমা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনা, শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়, পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা, প্রশাসনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান বিভিন্ন সমস্যা ও দাবিগুলো সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করে তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, দেশের কৃষি ও মৎস্য খাতের দক্ষ জনবল তৈরিতে বেসরকারি ডিপ্লোমা প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রতিষ্ঠানগুলোর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় সহযোগিতা ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হলে কারিগরি ও কর্মমুখী শিক্ষার প্রসারে আরও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

সৌজন্য সাক্ষাৎকালে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের বক্তব্য ও দাবিগুলো মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়গুলো যথাযথভাবে বিবেচনার আশ্বাস দেন বলে অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে।

এই বিভাগের আরও সংবাদ