মেহেরপুর রংমহল সীমান্ত পুষইন হওয়া ৬ জনাে ফেরত নিয়ে এসে বিএসএফ 

2

মেহেরপুর প্রতিনিধ : মেহেরপুর গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে নারী ও পুরুষ সহ পুশইন হওয়া ৬ জনকে ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ রবিবার পরে বিজিবির চাপে ফেরত দিতে বাধ্য হয় বিএসএফ।

বিজিবি জানায়, ভোরে সীমান্তের ১৩৭ নম্বর পিলারের পাশ দিয়ে তাদেরকে বাংলাদেশী ভূখণ্ডে পাঠানোর চেষ্টা করে বিএসএফ । শক্ত প্রতিরোধ করে বিজিবি।

তাদের মধ্যে ৪ জন নারী ও দুইজন পুরুষ ছিলেন।

রংমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার বিলাল হোসেন জানন, ভোরের দিকে সীমান্তের ১৩৭ নম্বর পিলারের কাজ দিয়ে কয়েকজনকে বাংলাদেশী ভূখন্ডে আসতে দেখা যায়। সে সময় কুয়াশাচ্ছন্ন ছিল। গ্রামবাসীদের সহায়তায় বিজিবি টহলরত দলটি তাদের প্রতিরোধ করে। কোনভাবেই তাদের বাংলাদেশী ভূখন্ডে প্রবেশ করতে দেওয়া হয়নি।

এদিকে সকাল সড়ে ৮ টার দিকে ঐ ৬ জনকে ফেরত নিয়েছে বিএসএফ। সীমান্তের গেট দিয়ে ভারতীয় সীমান্ত নিয়ে একটি অটো রিক্সায় তাদের তুলতে দেখা যায়। পরে অটো রিক্সাটি বিএসএফ ক্যাম্প ত্যাগ করে।

এই বিভাগের আরও সংবাদ