উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন মতিউর রহমান মতিন

আগামী উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন মতিউর রহমান মতিন।

167

“মতিউর রহমান (মতিন) তিনি মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের দারিয়াপুর গ্ৰামের আওয়ামীলীগ পরিবারের সন্তান । তিনি দীর্ঘদিন যাবত আওয়ামীলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃত্ব দিয়েছেন এবং এখনও দিচ্ছেন ।
বর্তমানে তিনি মুজিবনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক এবং ইয়াং বাংলা ফিউচার লিডারশীপের মুজিবনগর উপজেলার সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেছেন।
এর আগে তিনি মুজিবনগর উপজেলা ছাত্রলীগের ক্রিড়া সম্পাদক ,মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচন করবেন তাই মুজিবনগর উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

তৌহিদুল ইসলাম তুহিন

এই বিভাগের আরও সংবাদ