জনপ্রশাসন মন্ত্রীর নিজস্ব উদ্যোগে মেহেরপুরে ৫ হাজার কম্বল বিতরণ
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১১ টার দিকে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল প্রাঙ্গণে কম্বলগুলো বিতরণ করা হয়।
চলমান শৈত প্রবাহে বিপর্যস্ত জনজীবন। কনকনে ঠান্ডায় কাবুপ্রায় মেহেরপুরের ছিন্নমূল মানুষেরা। মঙ্গলবার মেহেরপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এমন অবস্থায় ছিন্নমূল মানুষের পাশে দাড়িয়েছেন জনপ্রশাসন মন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন( এমপি) । তার নিজস্ব উদ্যাগে মেহেরপুরের প্রায় ৫ হাজার সাধারণ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১১ টার দিকে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল প্রাঙ্গণে কম্বলগুলো বিতরণ করা হয়। জনপ্রশাসন মন্ত্রীর পক্ষে কম্বল গুলো বিতরণ করেন মেহেরপুরের স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
কম্বল বিতরণে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, জেলা আওয়ামীলীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান হিরন, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধঁন, পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, রিপন আলী প্রমুখ।
এ সময় জনপ্রশাসন মন্ত্রীর সহোদর ও পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল বলেন, চলমান প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। নিজ নিজ দায়িত্ব থেকে মানুষের পাশে দাঁড়ানোর মনোভাব আমাদের তৈরি করতে হবে। মেহেরপুরের মানুষ ফরহাদ হোসেনকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তাকে মন্ত্রীর দায়িত্ব দিয়ে মেহেরপুরবাসীকে সম্মানিত করেছেন। আজ জনপ্রশাসন মন্ত্রীর নিজস্ব অর্থায়নে প্রায় ৫ হাজার নারী-পুরুষের মাঝে শীত নিবারক হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন প্রান্তে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের শীত কষ্ট নিবারনের জন্য কম্বলসহ নানান শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।
তৌহিদুল ইসলাম তুহিন