গাংনীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় আব্দুস শুকুর (৫৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

1

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় আব্দুস শুকুর (৫৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ছাতিয়ান ব্রিক ফিল্ড নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস শুকুর গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের মনিরুদ্দিন মালিথার ছেলে। সে পেশায় এক জন পাখিভ্যান চালক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে আব্দুস শুকুর তার ভ্যান নিয়ে রাস্তা পার হচ্ছিলেন এ সময় কুষ্টিয়া থেকে মেহেরপুরের দিকে আসা একটি যাত্রীবাহি বাস (যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো জ-১১-১০২৮) ভ্যানকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে গুরুত্বর আহত হয় ভ্যান চালক। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত বামন্দী বাজারের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এবং ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মশান বাজার নামক স্থানে পৌছুলে তিনি মৃত্যু বরণ করেন।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে যায়। বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ