জলাতঙ্ক  দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত । 

"  একসাথে, আর ও শক্তিশালী-জলাতঙ্ক মুক্ত বিশ্ব গড়ি " এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে হয়ে গেল বিশ্ব জলাতঙ্ক  দিবস। দিবসটি  উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে ৯ টার সময় মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি  বের করা হয়।

1
মেহেরপুর প্রতিনিধি:
”  একসাথে, আর ও শক্তিশালী-জলাতঙ্ক মুক্ত বিশ্ব গড়ি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে হয়ে গেল বিশ্ব জলাতঙ্ক  দিবস। দিবসটি  উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে ৯ টার সময় মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি  বের করা হয়।
র‍্যালিটি মেহেরপুর জেলা সিভিল সার্জন ডাঃ এ কে এম আবু সাঈদ  এর নেতৃত্ব অনুষ্ঠিত হয় ।  এতে চিকিৎসক, নার্সসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
র‍্যালিটি মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে  শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে গিয়ে  শেষ হয়।পরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে  সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই বিভাগের আরও সংবাদ