দেশের প্রতিটি সংকটে জিয়া পরিবার বারবার হাল ধরেছে: মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর প্রতিনিধি:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে ‘৭ নভেম্বরের চেতনায়, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের সামনের এলাকা প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. তোজাম্মেল হোসেন। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আতাউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. তোজাম্মেল হোসেন বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রতিটি সংকটময় সময়ে জিয়া পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে দেশ পরিচালনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জিয়া পরিবারের অবদান রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের কঠিন সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তারেক রহমান দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি সংকটে জিয়া পরিবার বারবার হাল ধরেছে—ইতিহাস তার সাক্ষী। ড. তারিক আজিজ। এর সঞ্চালনায়
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।