বঙ্গবন্ধুৃর আদর্শের সৈনিকরা ঐক্যব্ধ থাকলেই দেশে গণতনস্ত্র থাকবে-জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি আবারও সক্রিয়। আগস্ট মাস আসলেই তারা হুশিয়ারি দেয়।

6

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি আবারও সক্রিয়। আগস্ট মাস আসলেই তারা হুশিয়ারি দেয়, হুঙ্কার দেয়, পচাত্তরের মতো আরো একটি ঘটনা ঘটানোর জন্য। মনে রাখতে হবে তারাই বঙ্গবন্ধুর খুনি, বুদ্ধিজীবিদের হত্যাকারী, তারাই স্বাধীনতা বিরোধী শক্তি, এ সরকারের উন্নয়নের শত্রু। তারা কখনই বাংলাদেশের ভালো চায়না, শান্তিতে রাখতে চায়না দেশের সাধারণ মানুষকে।
গতকাল বিকেলে মেহেরপুর ডঃ শহীদ সামসুজ্জোহা পার্কে আয়োজিত আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, বিএনপি-জমায়াতের সকল অপতৎপরতা সম্পর্কে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের প্রতিটি নেতা-কর্মীকে প্রস্তুত থাকতে হবে। যাতে ডাক দিলেই মাঠে ঝাপিয়ে পড়তে পারে। রাজনৈতিকভাবে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র রাজপথে থেকে মোকাবেলা করে দেশে শান্তি বজায় রাখতে প্রতিটি নেতা-কর্মীকে কাজ করা দরকার। মানুষকে আশস্ত করতে হবে, যতোদিন বঙ্গবন্ধুর আদর্শ আমাদের মধ্যে রয়েছে, বঙ্গবন্ধুর আদর্শের শক্তি মাঠে থাকবে ততক্ষণ কোন হায়েনা, কোন দুবৃত্ত কারো ক্ষতি করতে পারবেনা। মানুষ নিশ্চিন্তে বাড়িতে ঘুমাবে, প্রত্যেকটি মানুষ উন্নয়নের স্বপ্ন দেখবে, অর্থনৈতিকভাবে স্বচ্ছল হবে। কোন জঙ্গিবাদের ঠাঁই এদেশে হবে না।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অ্যাড. ইব্রহীম শাহীন। বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক, সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আব্দুল মান্নান ছোট সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ