সাংবাদিকদের সাথে সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানের মতবিনিময়।
মেহেরপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মেহেরপুর-১ (মেহেরপুর-মুজিবনগর) আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান।
মেহেরপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মেহেরপুর-১ (মেহেরপুর-মুজিবনগর) আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান। গতরাত (রোববার) ৮টার সময় তিনি মেহেরপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টুর সঞ্চালনায় সমসাময়িক রাজনীতি ও আসন্ন সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রফেসর আব্দুল মান্নান। এসময় প্রেসক্লাবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক তুহিন আরণ্য, কামারুজ্জামান খাঁন, প্রেসক্লাবের সহসভাপতি মহাসিন আলী, ফারুক মল্লিক, কোষাধ্যক্ষ জিএফ মামুন লাকি, যুগ্ম সম্পদক রামিজ অহসান, সাংগাঠনিক সম্পাদক বেন-ই-আমিন মুক্ত, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, সদস্য মেহের আমজাদ, রাশেদুজ্জামান রাশেদ, সাংবাদিক আসিফ ইকবাল, মীর শিশির, কাজল, আক্তার হোসেন এবং সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নানের কর্মী ও সমর্থনগন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রফেসর আব্দুল মান্নান বলেন- মেহেরপুরের জনগনের উন্নয়নের তিনি কাজ করে যেতে চান। ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনেকের মত তারও খুব বেশি পছন্দের না। তিনি আরো বলেন- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে চান। মনোনয়ন পেলে তিনি এলাকায় থেকে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে নির্বাচনে লড়বেন এবং জয়ী হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।
এর আগে তিনি মেহেরপুর প্রেসক্লাবে পৌঁছালে সাংবাদিকরা তাকে “উপলব্ধি” বইটি উপহার দেন।