বিএনপি জামায়াত স্বাধীনতা বিরোধি তাই মুজিবনগরে যায়না জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বিএনপির মুখে গনতন্ত্রের কথা মানায় না কারন বিএনপি একটি অগনতান্ত্রিক সংগঠন

11

বিএনপির মুখে গনতন্ত্রের কথা মানায় না কারন বিএনপি একটি অগনতান্ত্রিক সংগঠন। জিয়াউর রহমান ক্ষমতা কেরে নিয়ে ক্যান্টনমেন্টে বসে অগনতান্ত্রিক ভাবে বিএনপি গঠন করেছিল তাই এটি একটি অবৈধ সংগঠন। আজ বিকেলে মেহেরপুরে বিএনপি জামায়াতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে জেলা আওয়ামীলীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তেব্যে জনপ্রশাসান প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এ কথাগুলা বলেন। তিনি আরো বলেন বিএনপি ভোট চুরি করে নির্বাচনে জিতে তাদের নীল নকশা বাস্তবায়নের জন্য ১ কোটি ভুয়া ভোটার তৈরি করেছিল। তারা হাওয়া ভবন তৈরির মাধ্যমে মানুষের উপর নির্যাতন ও দুর্নিতির আখরা গড়ে তুলে ছিলো। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগকে নিঃচিহ্ন করার চেষ্টা করেছিল।
শহীদ সামসুজ্জোহা পার্কে আয়োজিত শান্তি সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এ খালেক, জেলা অওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ^াসসহ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

 

এই বিভাগের আরও সংবাদ