মেহেরপুর জেলা  আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

পুলিশ সুপার রাফিউল আলম (পিপিএম) সেবা’ পদক পাওয়ায় মেহেরপুর জেলা  আইন শৃঙ্খলা কমিটির সভাপতি অভিন্দন ও শুভেচ্ছা  জানিয়েছেন 

5

মেহেরপুর জেলা  আইন শৃঙ্খলা কমিটির সভা আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ডঃ মনসুর আলম খানের সভাপতি্ব্তে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার রাফিউল আলম  অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মেহেরপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়ওয়ায় সন্তুুষ্ট প্রকাশ করা হয়। এছাড়াও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য পুলিশি টহল জোরদার এর উপর গুরুত্ব আরোপ করা হয়।

মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম (পিপিএম) সেবা’ পদক পাওয়ায় মেহেরপুর জেলা  আইন শৃঙ্খলা কমিটির সভাপতি অভিন্দন ও শুভেচ্ছা  জানিয়েছেন 

গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্ৰশংসনীয় অবদানের জন্য ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সেবা’ পদকে ভূষিত হলেন মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম। মঙ্গলবার (৩ জানুয়ারি) রাজধানীর মেট্রোপলিটন রাজারবাগ পুলিশ লাইন্স ময়দানে পুলিশ সেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে তাকে এই পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই বিভাগের আরও সংবাদ