মেহেরপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজনের মৃত্যু।

মেহেরপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজনের মৃত্যু।

6

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর রাসেল(২২) নামের একজন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। মৃত্যু রাসেল সদর উপজেলার দক্ষিন শালিকা গ্রামের ছাবদার আলীর ছোট ছেলে।

প্রতিবেশী সূত্রে জানা যায়, রাসেলসহ কয়েকজন বন্ধু মিলে প্রতিবেশীর নবনির্মিত দোতলা ভবনের ছাদে উঠে। রাসেল সেখানে অপর এক বন্ধুকে হাত ইশারা করে ডাকতে যায়, ছাদের পাশ দিয়ে পল্লী বিদ্যুতের হাই ভোল্টেজ লাইনের তারে তার হাত স্পর্শ করলে সে মারাত্মক আহত হয়। প্রতিবেশীরা আহত অবস্থায় রাসেলকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এই বিভাগের আরও সংবাদ