মেহেরপুরের গাংনীতে তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত

উদ্যোগ (UDYOG) উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি” বিষয়ক প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১১ নভেম্বর) দুপুরে গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা পর্যায়ে কর্মরত সকল ব্যাংকের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।

মেহেরপুর প্রতিনিধি:

যমুনা ব্যাংক পিএলসি গাংনী শাখা প্রধান জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক রাজশাহীর যুগ্ম পরিচালক আশেক বিল্লাহ। বিশেষ অতিথি যমুনা ব্যাংক কুষ্টিয়া শাখা প্রধান সূখদেব কুন্ডু, গাংনী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রকিব উদ্দীন, মেহেরপুর সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার তৌহিদুল আলম, গাংনী উপজেলা বিএনপি’র সভাপতি আলফাজ উদ্দিন কালু।

আয়োজিত কর্মশালায় তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কিভাবে উদ্যোক্তা হিসেবে আবেদন করতে হবে, ব্যাংক থেকে অর্থায়ন পাওয়ার প্রক্রিয়া কি এবং নতুন উদ্যোক্তাদের জন্য কি কি সুযোগ রয়েছে এসব বিষয়ে ধারণা দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশজুড়ে উদ্যোক্তা অনুসন্ধান কর্মসূচি চলছে। আগ্রহী তরুণ উদ্যোক্তারা ১ থেকে ৩০ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন। এসময় কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা তরুণ উদ্যোক্তা, ব্যবসায়ী, ব্যাংক কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ