বহুমুখী মানব কল্যাণ সংস্থার আয়োজনে কম্পিউটার ও ড্রাইভিং  প্রশিক্ষানার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ

নিবার  বেলা ৩টায়  বহুমুখী মানব কল্যাণ সংস্থার মেহেরপুর কার্যালয়ে  সার্টিফিকেট বিতরন

12
(২৮-০১-২৩)  বহুমুখী মানব কল্যাণ সংস্থার আয়োজনে  কম্পিউটার  ও ড্রাইভিং   প্রশিক্ষানার্থীদের মাঝে  সার্টিফিকেট  বিতরন করা হয়েছে।  আজ শনিবার  বেলা ৩টায়  বহুমুখী মানব কল্যাণ সংস্থার মেহেরপুর কার্যালয়ে  সার্টিফিকেট বিতরন করা হয়। ভার্চুয়ালী সার্টিফিকেট বিতরণের  উদ্বোধন করেন  মাগুরা- ১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান  শিখর। কুষ্টিয়া  ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  সংস্হার চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি উপস্থাপন করেন প্যানেল মেয়র শাহিনুজ্জামান রিটন।
প্রধান অতিথি মাগুরা- ১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর বলেন,  আজ আমরা ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কথা বলতে পারছি। সেটা সম্ভব হয়েছে জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার  কারনে। তিনি ক্ষমতায় এসে দেশকে ডিজিটাল রাস্ট্রে পরিনত করার উদ্যোগ নেন। আগামী ২০৪১ সালের পূর্বেই বাংলাদেশ স্মার্ট  রাস্টে পরিনত হবে। মেহেরপুরে  কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্সের ২ টি ব্যাজের ৬০ জন ও ড্রাইভিং কাম অটো মেকানিকস কোর্সের ১ টি ব্যাজের ৩০ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র ও সন্মানী প্রদান করা হয়।
এই বিভাগের আরও সংবাদ