৯ দিনব্যাপী যাত্রাপালার উদ্বোধন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী আয়োজনে মেহেরপুর শহরের সামসুজ্জোহা পার্কে ৯ দিন ব্যাপী যাত্রাপালার উদ্বোধন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি

8

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছে, গ্রাম বাংলার ঐতিহ্য যাত্রা শিল্পীকে বাঁচিয়ে রাখার জন্য বর্তমান সরকার সব রকম ব্যবস্থা করছে। বিভিন্ন সময় যাত্রা শিল্পীদের সরকার বিভিন্নভাবে অনুদান দিয়ে থাকেন । গতকাল শনিবার সন্ধ্যায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী আয়োজনে মেহেরপুর শহরের সামসুজ্জোহা পার্কে ৯ দিন ব্যাপী যাত্রাপালার উদ্বোধন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসাসক ডঃ মনসুর আলম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম, পুলিশ সুপার রাফিউল আলম এবং জেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক সাইদুর রহমান।

এই বিভাগের আরও সংবাদ