মেহেরপুরে কামাল হোসেন হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীন কারাদণ্ড 

মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের কামাল হোসেন  মামলায় দুই আসামিকে যাবজ্জবীন কারাদণ্ড দিয়েছেন আদালত

8
মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের কামাল হোসেন  মামলায় দুই আসামিকে যাবজ্জবীন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক রিপতি কুমার বিশ্বাস এ দণ্ডাদেশ ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন, ষোলটাকা গ্রামের আব্দুল মালেক জর্দার ও তার ছেলে আলমগীর হোসেন। এ মামলায় ৮ জন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন বিজ্ঞ আদালত।
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ২০১৭ সালে নিজ বাড়িতে আসামিদের হামলায় নিহত হন কৃষক কফিল উদ্দীন।
আদালত সুত্রে জানা গেছে, দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদেরকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ডের আদেশ দেন।
মামলা পরিচালনা করেন রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি শহিদুল হক ও আসামি পক্ষে অ্যাড. একেএম শফিকুল আলম। রায় ঘোষণাকালে আসামিদ্বয় আদালতে উপস্থিত ছিলেন। আদালতের আদেশে তাদেরকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
মামলার বিবরণে জানা গেছে, ষোলটাকা গ্রামের কফিল উদ্দীনের সাথে একই গ্রামের মালেক জর্দার পক্ষের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে ২০১৭ সালের ২৫ মে সকালে আসামিরা কফিল উদ্দীনের বাড়িতে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাতিজা ফারুক হোসেন বাদি হয়ে গাংনী থানায় আলমগীর হোসেনকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ।
এই বিভাগের আরও সংবাদ