মেহেরপুরে বিএনপির অবস্থান কর্মসূচী
চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে মেহেরপুরে অবস্থান কর্মসূচী পালন করেছে জেলা বিএনপি
চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে মেহেরপুরে অবস্থান কর্মসূচী পালন করেছে জেলা বিএনপি। আজ সকাল সাড়ে ১১ টার দিকে শহরের সাহাজিপাড়াস্থ্য বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় বিএনপির সহ সাংগাঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন সহ বিএনপির নেতা-কর্মীরা।
অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, সরকার লাগামহীনভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করছে। বিশেষ করে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে তার প্রভাব পড়ছে সব জায়গায়। বাজারে কোন নিয়ন্ত্রণ নেয় সরকারের। যে কোন মূল্যে এ সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্দলীয় নিরপেক্ষ তত্ববধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে। তাহলেই বিএনপি নির্বাচনে যাবে।