মেহেরপুরে র‌্যাব অভিযানে ০৩  কেজি গাঁজাসহ আটক ০১

বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে

5

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এর ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় ০৫/০৪/২০২৩ ইং তারিখ সকাল ১১২০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে সিপিসি-মেহেরপুর, ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল মেহেরপুর জেলার গাংনী থানাধীন কাজীপুর কাচারীপাড়া সাকিনস্থ গোরস্থান সংলগ্ন কাজীপুর হইতে বুড়িপোতাগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০৩ কেজি গাঁজাসহ ০১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তার নিকট থেকে মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল, ০১টি মোবাইল এবং নগদ ১০০০/- (এক হাজার) টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীঃ মোঃ রুহুল আমিন৥রাহুল(৩৮), পিতা-মৃত সোহরাব হোসেন, সাং-নৃসিংহপুর, থানা-কুষ্টিয়া ইবি, জেলা-কুষ্টিয়া।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুরসহ পার্শ্ববর্তী জেলা শহরের বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে মেহেরপুর জেলার গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২, সিপিসি-মেহেরপুর বদ্ধপরিকর।

র‌্যাব-১২, সিপিসি-মেহেরপুর’কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

এই বিভাগের আরও সংবাদ