মেহেরপুরে এক মাসে মোট ৫৭ টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ

২৮(আটাশ হাজার) টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের ৫৪ (চুয়ান্ন) টি হারানো মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকদেরকে নিকট হস্তান্তর।

27

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মেহেরপুর কর্তৃক বিকাশে ভুলক্রমে চলে যাওয়া ভিকটিমের সর্বমোট ২৮(আটাশ হাজার) টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের ৫৪ (চুয়ান্ন) টি হারানো মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকদেরকে নিকট হস্তান্তর।
মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা পুলিশের সম্মেলন কক্ষে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল বিকাশে ভুলক্রমে চলে যাওয়া টাকা ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে প্রকৃত মালিকেরদের নিকট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি মেহেরপুর পুলিশ সুপার মোঃ রাফিউল আলম,পিপিএম-সেবা এর নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কামরুল আহসান এর সার্বিক দিক নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল,মেহেরপুরের চৌকস টিম মেহেরপুর জেলার বিভিন্ন থানার জিডি এবং অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে ভিকটিমদের নিকট থেকে ভুলক্রমে বিকাশে চলে যাওয়া ভিকটিমের সর্বমোট ২৮,০০০/(আটাশ হাজার) টাকা
এবং হারিয়ে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ৫৪ (চুয়ান্ন) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টাকা এবং মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।
এ সময় ভুক্তভোগীরা অত্যন্ত খুশি হয়ে বাংলাদেশ পুলিশ এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলসহ সকল প্রশাসনের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ধন্যবাদ জানান।

এই বিভাগের আরও সংবাদ