মেহেরপুরে সাবেক চেয়ারম্যানের ৬ষ্ঠ তম মৃত্যু বার্ষিকী পালিত
মেহেরপুর আমদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের আবু বাক্কার বিশ্বাসের ৬ষ্ঠ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে
মেহেরপুরে সাবেক চেয়ারম্যানের ৬ষ্ঠ তম মৃত্যু বার্ষিকী পালিত
মেহেরপুর প্রতিনিধি ,.৪.৩.২৪
মেহেরপুর আমদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের আবু বাক্কার বিশ্বাসের ৬ষ্ঠ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বিকেলে তার নিজ গ্রামের মসজিদে মিলাদ মাহফিল ও আমদহ ইউনিয়ন মাদ্রাসাতে কোরআন খতম দেয়া হয় ও দোয়া অনুষ্ঠিত হয়। আবু বাক্কার বিশ্বাস জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ও আমদহ ইউনিয়নের ২বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। মিলাদ মাহফিলে তার ছেলে আমদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি বায়েজিদ আহমেদ সুইট সহ আত্বীয় স্বজনরা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন ।