মেহেরপুরে নাশকতা মামলায় বিএনপির সভাপতি সহ ৮ জন কারাগারে।

নাশকতা মামলায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন সহ ৮ জন কারাগারে।

16

মেহেরপুর সদর থানায় সরকার বিরোধী নাশকতা মামলায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন সহ ৮ জন নেতাকর্মীর জামিন না মঞ্জুরকরে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ রবিবার দুপুরে মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে বিচারক আবু বক্কর সিদ্দিক জামিন না মঞ্জুর করেন । আসামিরা হলেন,

জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুণ,
পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস,
জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজিদ,
সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রায়হান,
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ,
আমঝুপি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজ ও জেলা কৃষক দলের সভাপতি মাহাবুব আলম।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালে অক্টোবর ও নভেম্বর মাসে সরকার বিরোধী ও নাশকতা কর্মকান্ডের দায়ে পৃথক দুটি মামলা দায়ের হয়। সেই মামলায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন সহ ৮ নেতাকর্মী উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন।

আজ মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের জন্য আবেদন করলে বিচারক আবু বক্কর সিদ্দিক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে কঠোর পুলিশ পাহারায় আসামীদের মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।
আসামি পক্ষের আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন এ্যাড: মারুফ আহমেদ বিজন। রাষ্ট্রপক্ষের হয়ে আদালতে উপস্থিত ছিলেন কোর্ট ইন্সপেক্টর মানষ ঘোষ।

এই বিভাগের আরও সংবাদ