মেহেরপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে নারী দিবস উদযাপন

‘'বাংলাদেশে নারীর রাজনৈতিক নেতৃত্বের অগ্রগতির জন্য অর্থনৈতিক ক্ষমতায়ন' শিরোনামে বুধবার (১৪মার্চ, ২০২৪) নারী দিবস অনুষ্ঠিত হয়।

157

মেহেরপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে নারী দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ছিল নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, নারীর সমঅধিকার, সমসুযোগ ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিনিয়োগ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী অধিকার কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
‘’বাংলাদেশে নারীর রাজনৈতিক নেতৃত্বের অগ্রগতির জন্য অর্থনৈতিক ক্ষমতায়ন’ শিরোনামে বুধবার (১৪মার্চ, ২০২৪) অনুষ্ঠিত হয়।
শহরের লা ভোগে হোটেলে কর্মশালায় জেলার আওয়ামী লীগ ও বিএনপির নেতৃবৃন্দরা, সুশীল সমাজের প্রতিনিধি অংশ নিয়েছিলেন। ইউএসএআইডি’র অর্থায়নে ‘স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই সম্মেলনের আয়োজন করে।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীদের এগিয়ে নিতে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হওয়ার সাথে সাথে রাজনীতিতে দক্ষ হয়ে উঠতে হবে। পুরুষ নেতৃবৃন্দদেরকেও সহযোগিতার মনোভাব পোষণ করতে হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা মহিলাদলের সভাপতি সাইয়্যেদাতুন্নেসা নয়ন, জেলা যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুতশোভা মন্ডল, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাফিনাজ আরা ইরানি, সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান লতিফুন্নেছা লতা সহ অনেকেই।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর রিজিওনাল ম্যানেজার রুবাইয়াত হাসান, রিজিওনাল কো-অরডিনেটর মোঃ ইয়াসিন আরাফাত ও ইলেকটোরাল প্রোগ্রাম এসিসট্যানট সিলমী সাদিয়া ।

এই বিভাগের আরও সংবাদ