নওগায় থানা থেকে ট্রাংক ভেঙে এইচএসসি ২০২৫ এর প্রশ্নপত্র চুরি

নওগাঁর ধামইরহাট থানা হেফাজতে থাকা ট্রাংক ভেঙে আসন্ন এইচএসসির প্রশ্নপত্র চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক।

110

নওগাঁর ধামইরহাট থানার ভেতর থেকে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, রাজশাহী শিক্ষা বোর্ডের সিল করা একটি প্রশ্নপত্রের বাক্স তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। বাক্সটির পাশেই ইসলামের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর প্রশাসনের বিভিন্ন মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। নওগাঁর জেলা প্রশাসক বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, থানা হেফাজতে থাকা প্রশ্নপত্র কীভাবে চুরি হলো তা তদন্তে ইতোমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও জানান, শনিবার (২২ জুন) রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন।

প্রশ্নফাঁস রোধে সরকার ও শিক্ষা বোর্ডের পক্ষ থেকে নানা ধরনের সতর্কতা নেওয়া হলেও থানা পুলিশের হেফাজতে থাকা প্রশ্নপত্র চুরির ঘটনা শিক্ষা নিরাপত্তা ব্যবস্থার ওপর বড় ধরনের প্রশ্ন তুলেছে। ঘটনাটি ঘিরে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

তদন্ত কমিটির প্রতিবেদন এবং শিক্ষা বোর্ডের পদক্ষেপের দিকেই এখন নজর রাখছে সংশ্লিষ্ট মহল।

এই বিভাগের আরও সংবাদ