মেহেরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

19

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আলোচনা সভা ও শ্রেষ্ঠ পর্যায়ের মাঠকর্মী ও প্রতিষ্ঠানের মাঝে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। জেলা প্রশাসক মো শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ,-পরিচালক আব্দুর রাজ্জাক।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়া, সদর উপজেলা পরিকল্পনা কর্মকর্তা শরিফুল ইসলাম, মেহেরপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. রোমানা হেলালী জুশি, কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, পরিবার কল্যাণ সহকারী পাপিয়া খাতুন। পরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ