আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবিতে মেহেরপুর শহরে বিক্ষোভ
বক্তারা হুঁশিয়ারি দেন যে “ যদি সরকার বা অন্য কেউ স্বৈরাচারী সংগঠন আওয়ামীলীগকে পূনর্বাসনের চেষ্টা করে তাহলে তার পরিনতি হবে অত্যান্ত ভয়াবহ।”
আজ শনিবার বিকেল ৫টায় মেহেরপুর সদর আওয়ামীলীগের অফিসের সামনে আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতা সহ বিভিন্ন সংগঠন বিক্ষোভ সমাবেশ করেছে। এই কর্মসূচিতে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) , জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র ও যুব আন্দোলন সহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ।
উক্ত বিক্ষোভ সমাবেশে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্যের মাধ্যমে বিগত বছরগুলোতে আওয়ামীলীগ এর দুঃশাসন এর ইতিহাস তুলে ধরেন এবং অতি দ্রুত নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামীলীগকে নিষিদ্ধ সহ তাদের বিচার এর প্রক্রিয়া তরান্বিত করার জোর দাবি জানান। বক্তারা সরকারকে হুঁশিয়ারি দেন যে “ যদি সরকার বা অন্য কেউ স্বৈরাচারী সংগঠন আওয়ামীলীগকে পূনর্বাসনের চেষ্টা করে তাহলে তার পরিনতি হবে অত্যান্ত ভয়াবহ, এবং অনতিবিলম্বে আওয়ামীলীগকে নিষিদ্ধ করে জুলাই শহিদদের মর্যাদা রক্ষা করতে হবে। ”
সমাবেশে বক্তারা জুলাই বিপ্লব যেন বিফলে না যায় সে জন্য সকল দল মত ধর্ম বর্ন নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার জন্য সকলকে আহবান করেন এবং স্বৈরাচার খুনী সরকার এর কালোছায়া যেন চিরতরে এদেশ থেকে মুছে যায় সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

বিক্ষোভ সমাবেশ কর্মসূচীতে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার আহবায়ক ইমতিয়াজ আহমেদ, সদস্য সচিব মুজাহিদুল ইসলাম, যুগ্ম সচিব তামিম হোসেন এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য খন্দকার মুইজ ।